গ্রিলড ভেজিটেবল স্যান্ডউইচ


সকালের জলখাবারে কী খাবেন বা কী খাওয়াবেন এই নিয়ে ভাবনায় পড়তে হয় বাড়ির গিন্নিকে। একই খাবার রোজ রোজ সবাই খেতে চায় না। খাবার তৈরিতে রান্নাবান্নার কোনও ঝামেলা নেই কিন্তু খেতে দারুণ সুস্বাদু ও ভিন্নধর্মী, এরকম নিত্য নতুন সুস্বাদু ও ভিন্নধর্মী, খাবারের রেসিপি রইল আপনাদের জন্য। চটজলদি টিফিন বক্সে ভরে দিতে আর কোনও সমস্যা হবে না।

গ্রিলড ভেজিটেবল স্যান্ডউইচ
উপকরণ
ব্রাউন ব্রেড-৬ টুকরা, শসা-১টি , পেঁয়াজ কুঁচি-১টি, ছোট টমেটো-২টি, ক্যাপসিকাম কুঁচি- ১টি, লেবুর রস-১ চা চামচ, অলিভ অয়েল-২ চা চামচ, জিরা গুঁড়ো-সামান্য, গোলমরিচ গুঁড়ো- সামান্য, লেটুস পাতা- ১টি, মাখন পরিমাণমতো ও নুন- স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে ক্যাপসিকাম কুঁচি করে নিন। এবার একটি বাটিতে লেবুর রস, অলিভ অয়েল, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি পাত্রে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও শসা হালকা করে ভেজে নিন। এক টুকরো পাউরুটিতে মাখন লাগান। অন্য টুকরো পাউরুটিতে লেবুর রসের মিশ্রণ লাগান। এবার এর উপর পেঁয়াজ, শসা, টমেটো, লেটুস পাতা ও ক্যাপসিকাম কুঁচি দিন। নুন ও সামান্য গোলমরিচের গুঁড়ো দিন। এবার মাখন লাগানো পাউরুটি দিয়ে ঢেকে পাত্রে দিন। দুই মিনিট পাউরুটির দুপাশ সেঁকে নিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল গ্রিলড ভেজিটেবল স্যান্ডউইচ।

Comments

Popular Posts